কমলাপুর আইসিডিতে কর্মবিরতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুরে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) কর্মবিরতি অব্যাহত রেখেছে সিঅ্যান্ডএফ এজেন্ট এবং সেখানকার শ্রমিকেরা। তবে গতকাল মঙ্গলবার কর্মবিরতি এক ঘণ্টা কমিয়ে দিয়ে দুপুর একটার দিকে কাজে যোগ দেন। এর আগে রোববার থেকে তাঁরা সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। আজ বুধবার এজেন্টদের পক্ষ থেকে রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানা গেছে। সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, ডিপোতে কনটেইনার আসতে কেন দেরি হচ্ছে তা খুঁজে বের করার বিষয়ে একটি যৌথ কমিটি গঠন করার জন্য স্মারকলিপি দেওয়া হবে আজ। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সীমিত আকারে কর্মবিরতি অব্যাহত থাকবে।