কমলাপুর স্টেশন থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো তূর্ণা নিশিথা এক্সপ্রেসের বগি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সকালে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল তূর্ণা নিশিথা ট্রেনে অভিযান চালায়। ট্রেনের একটি বগি থেকে পারটেক্স বোর্ডের ভেতরে তিনটি স্তরে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। কারা এসব লুকিয়ে রেখেছিল, তা র‌্যাব জানতে পারেনি বলে জানা গেছে।