কমলাপুরে ১০ কেজি গাঁজাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ কেজি গাঁজাসহ গতকাল সোমবার বিকেলে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতের নাম মো. শাহজাহান (২৯)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলালউদ্দীনের নেতৃত্বে একটি দল কমলাপুর থেকে তাঁকে আটক করে। হেলালউদ্দীন প্রথম আলোকে জানান, এগুলো ভারত থেকে আনা উন্নতমানের ‘মোহিনী’ গাঁজা। একটি বস্তার ভেতর সেগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ভারত থেকে আখাউড়া হয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সেগুলো ঢাকায় আনা হয়। মো. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।