কমিউনিটি ক্লিনিকে বছরে দেড় কোটি রোগীর চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের কমিউনিটি ক্লিনিকগুলোয় প্রায় দেড় কোটি রোগীর চিকিৎসা হয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে দুই লাখ ২৩ হাজার রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা, জেলা ও উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। দেশে মোট নয় হাজার ৭২২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। গতকাল রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ভবনে কমিউনিটি ক্লিনিক রিভাইট্যালাইজেশন প্রকল্পের উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় জানানো হয়, কমিউনিটি ক্লিনিকের জন্য সাড়ে ১৩ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হবে। বৈঠকে প্রকল্পের পরিচালক মাগদুমা নার্গিস, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন উপস্থিত ছিলেন।