কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হলে এলাকার মানুষকেই এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং এলাকাবাসীকে সেই সুযোগ করে দেয়। পুলিশকে ও কমিউনিটি পুলিশ পরস্পরকে সাহায্য করবে, তাহলেই অপরাধ কমবে। গতকাল বৃহস্পতিবার লালমাটিয়া কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। লালমাটিয়া কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। সভায় বক্তব্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশীদ, সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ইউনিটের সদস্য-সচিব হাবিবুর রহমান মিজান প্রমুখ। কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পরস্পরকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।