কমিশনার নিউটন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিশনার নিউটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং শীর্ষস্থানীয় সন্ত্রাসী সাহাদাতের সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শেখ রাসেল ওরফে বল্টু রাসেল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা মডেল থানা পুলিশ উত্তরার ১১ নম্বর সেক্টরের, ১৭ নম্বর সড়কের ৩৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালায়। সেখান থেকে একটি গুলি, একটি ওয়ান শ্যুটার পিস্তলসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় মামলা করা হয়েছে।