করোনা সন্দেহভাজন লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করেছিল স্বাস্থ্য বিভাগ। নিয়ম না মেনে তিনি ছিলেন মোহাম্মদপুরের নুরজাহান রোডের হক ব্রেড অ্যান্ড ফাস্টফুডের দোকানে। পরে ওই দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। অবশ্য ওই ব্যক্তিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ সোমবার সন্ধ্যায় পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি হক ব্রেড অ্যান্ড ফাস্টফুডের একজন কর্মী। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাঁকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন। ওই নির্দেশনা মানছিলেন না সন্দেহভাজন রোগী। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে দোকান বন্ধ করে দেয়।

ওই রোগীকে খুঁজে পাওয়া গেছে কম না সে ব্যাপারে কিছু জানাতে পারেননি আবদুল লতিফ।