করোনায় মৃত্যু: ঢামেকের ২ কর্মকর্তার পরিবার পেলেন আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন কর্মকর্তা–কর্মচারীর পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এ সহযোগিতার চেক গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তাঁর নিজ কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের পরিবারের হাতে তুলে দিয়েছেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনার সময়ে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও আইসিইউতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী বেদের আলী মারা গেছেন। তাঁদের অর্থসহায়তা দেওয়া হয়েছে।

রাশেদুল ইসলামের পক্ষ থেকে তাঁর স্ত্রী আরজিনা খাতুন ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও বেদের আলীর পক্ষ থেকে তাঁর স্ত্রী খাদিজা বেগম ২৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।