কর্নেল আকবর, শাহজাহান ওমর ও জাফর ইমামের নামে সড়কের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন মুক্তিযোদ্ধার নামে গুলশান ও বনানীর তিনটি সড়কের নামকরণ করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন এসব সড়কের আনুষ্ঠানিকভাবে নামফলক গতকাল সোমবার উন্মোচন করেন। গতকাল গুলশান-২-এর ২৪ নম্বর সড়ককে ‘বীর প্রতীক কর্নেল আকবর হোসেন সড়ক’ এবং ৯৫, ৯৬ ও ১০৪ নম্বর সড়ককে ‘বীর উত্তম শাহজাহান ওমর সড়ক’ নামকরণ করা হয়। এর আগে গত রোববার বনানীর এক নম্বর সড়ককে ‘বীর বিক্রম জাফর ইমাম সড়ক’ নামকরণ করা হয়। মেয়র বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের যে বিশাল অবদান ছিল, তার স্বীকৃতি হিসেবে কয়েকজন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। এর ফলে ভবিষ্যত্ প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।’সড়কগুলোর নামফলক উন্মোচনকালে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ডিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।