কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল এলাকায় গতকাল রোববার একটি হোটেলের দ্বিতীয় তলা থেকে পড়ে শাহাদাত হোসেন (১৬) নামের এক কিশোর মারা গেছে।বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ জানান, মালিটোলার এলাকায় পিয়াসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী শাহাদাত সকাল ছয়টার দিকে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।