কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থগিত করা আন্দোলন চালু করে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পোস্টাল (অবিভাগীয়) ই ডি কর্মচারী ইউনিয়ন। সন্মানী ভাতা ও অফিস খরচ বৃদ্ধির দাবি আদায়ে ডাক বিভাগের সব শাখা ডাকঘরে ১৭ থেকে ২৭ জুন পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এতেও দাবি পূরণ না হলে আগামী ১৫ জুলাই থেকে সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করার কথাও বলা হয়েছে। ১৬ মে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল শনিবার ইউনিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তি।