প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা বলেছেন, সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানের কর্মসূচি চালু করলেও এর সুফল গ্রামের গরিব মানুষ পায় না। এ কর্মসূচির টাকা চলে যাচ্ছে সরকারি দলের নেতা-কর্মীসহ গ্রামীণ টাউট-বাটপারদের পকেটে। গতকাল বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির নেতা শামছুজ্জামান সেলিম। বিজ্ঞপ্তি।