ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা। এতে ক্যারিয়ার পার্টনার ছিল প্রথম আলো জবস।সকালে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। এ সময় আরও বক্তৃতা করেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব হারুন আর রশীদ খান, ডিন সৈয়দ ফখরুল হাসান, সিরাজুদ্দোলা শাহিন, রেজিস্ট্রার আনোয়ারুল ইসলাম, ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক তাহমিনা পারভিন প্রমুখ।বক্তারা বলেন, এই মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের চাকরি পাওয়ার পথ সুগম হবে। এটা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি পাওয়া যেমন সহজ হবে, তেমনি প্রতিষ্ঠানগুলোও তাদের উপযুক্ত প্রার্থী বাছাই করতে পারবে। মেলায় বিভিন্ন ব্যাংক, গণমাধ্যম, বিমা ও করপোরেট কোম্পানিসহ ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়।