কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারি প্রজ্ঞাপন ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্মস্থলে দ্রুত যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২৫ ভাগ নারীকে নিয়োগ এবং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নারীদের একই রকম পদায়ন ও বেতন দেওয়ার কথাও বলেছেন তিনি।গতকাল বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের আট সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন। তিনি কর্মক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করার প্রতিও গুরুত্ব দেন।বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক এবং সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।