কর্মীদের মুক্তি চেয়েছে খেলাফত মজলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছে খেলাফত মজলিস। একই সঙ্গে বর্তমান সরকারের আমলে গ্রেপ্তার হওয়া সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও মুক্তি দাবি করেছে সংগঠনটি। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মুফতি শহীদুল ইসলাম জানান, গত ২৪ জুন সরকারের ব্যর্থতা তুলে ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে খেলাফত মজলিস। মানিকগঞ্জে কর্মসূচি চলাকালে পুলিশ হামলা চালিয়ে তাঁদের সাতজন কর্মীকে গ্রেপ্তার করে।