কলেজ কর্মসূচির ২৫ বছর উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের ঢাকা মহানগরের কলেজ কর্মসূচির ২৫ বছর উদ্যাপন করা হয়েছে গতকাল শনিবার। সকালে কেন্দ্রের নবনির্মিত ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ঢোল বাজিয়ে ও ঘোড়ার গাড়ি নিয়ে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।কেন্দ্র প্রাঙ্গণে সারা দিন ধরে চলে আড্ডা, সংগীত, নৃত্য, অভিনয়সহ কলেজ কর্মসূচির বিভিন্ন ব্যাচের নানা সাংস্কৃতিক উপস্থাপনা। দুপুরে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। কেন্দ্র প্রকাশিত বিভিন্ন বই এক দিনের জন্য বিশেষ ছাড়ে বিক্রি করা হয়।সন্ধ্যায় কেক কাটা হয়। এ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়।উদ্যাপন কমিটির আহ্বায়ক ফরিদা হাফিজ জানান, কলেজ কর্মসূচির আওতায় গত ২৫ বছরে যারা কেন্দ্রে বইপড়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে, তাদের পরস্পরের সঙ্গে নতুনভাবে একটি যোগসূত্র তৈরির চেষ্টায় এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সময়ে যোগদান করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম প্রমুখ।