কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্বে রেসিডেন্সিয়াল ও নটর ডেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবের কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে লড়বে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও নটর ডেম কলেজ। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। গতকাল মঙ্গলবার স্কুল পর্যায়ের দ্বিতীয় পর্ব ও কলেজ পর্যায়ের সেমিফাইনাল শেষ হয়েছে।‘আমরা স্বপ্ন দেখি তাই বিজয় আমাদের’—এ স্লোগান নিয়ে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে গত সোমবার থেকে শুরু হয় ছয় দিনব্যাপী প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব ২০১০।প্রথম আলোর সহযোগিতায় সেন্ট যোসেফ স্কুলের বিতার্কিকদের সংগঠন যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) ওই উৎসবের আয়োজন করেছে।গতকাল কলেজ পর্যায়ের সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল—‘পরিবেশবাদী আন্দোলন ব্যর্থ হয়েছে’। এ প্রস্তাবনায় ঢাকা কলেজকে হারিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে নটর ডেম কলেজ ফাইনালে ওঠে।অন্যদিকে, স্কুল পর্যায়ের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় ১৪টি দল অংশ নেয়। দ্বিতীয় পর্বে বিতর্কের বিষয় ছিল: ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাহীন করেছে।’ এ প্রস্তাবনায় বিজয়ী সাতটি দলের মধ্যে আজ বুধবার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।আন্তস্কুল ইংরেজি বিতর্ক শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। আন্তস্কুল, আন্তস্কুল ইংরেজি ও আন্তকলেজ বিতর্কের ফাইনাল এবং বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।এ বছরের উৎসবে চারটি শাখায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শাখাগুলো হলো: আন্তস্কুল, আন্তস্কুল ইংরেজি, আন্তকলেজ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে রাজধানীর ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে আটটি কলেজ থেকে ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।