কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ান থেকে গত শুক্রবার রাতে পুলিশ পিংকি রানী সাহা (২২) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি ইডেন কলেজের বাণিজ্য বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, পিংকি রানাী সাহা মা-বাবার সঙ্গে খিলগাঁও থানার ২৮৫/১ দক্ষিণ গোড়ানে থাকতেন। শুক্রবার পরিবারের সদস্যরা শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পিংকিকে দেখতে পান। তাঁরা অচেতন অবস্থায় পিংকিকে নামিয়ে আনেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন।