কলেজশিক্ষকের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল রোববার বিকেলে এক কলেজশিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই বাসা থেকে প্রায় অর্ধ লাখ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।কলেজশিক্ষক বাবুল আনোয়ার বলেন, গতকাল রোববার বিকেলে তিনিসহ বাসার অন্য সদস্যরা বিভিন্ন কাজে বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখেন বাসার সবকিছু তছনছ এবং নগদ ৪৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও আইপড, তিনটি মুঠোফোন সেট ও কিছু স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।