কলেজের ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা কলেজের এক ছাত্রী গতকাল মঙ্গলবার এসিড পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজের রসায়নবিদ্যা বিভাগের ওই ছাত্রী নরসিংদীর পলাশে থাকেন। গতকাল বেলা ১২টার কলেজের পরীক্ষাগারে ব্যবহারিক ক্লাস চলাকালে তিনি সবার অজান্তে বেনজয়িক এসিড পান করেন। ক্লাস শেষে তিনি নরসিংদীতে ফিরে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ছাত্রীর এক আত্মীয় সাংবাদিকদের বলেন, গত সোমবার নরসিংদীর বাড়িতে ওই ছাত্রীর সঙ্গে তাঁর বোনের ঝগড়াঝাঁটি হয়। এর জের ধরেই তিনি এসিড পান করেছেন বলে গতকাল বিকেলে বাড়িতে ফিরে তাঁর মা-বাবাকে জানান।