কল্যাণ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির মাঠে সহনশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল কল্যাণ পার্টি।গতকাল রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই কল্যাণ পার্টি কাজ করছে।দলের সেক্রেটারি জেনারেল আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।