ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন কাঁটাবন মসজিদ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার দাবি জানিয়েছে সন্ত্রাসবাদবিরোধী ছয় ছাত্রসংগঠন। গতকাল বৃহস্পতিবার এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে। বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে ওঠা কাঁটাবন মসজিদকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা অস্ত্রভান্ডার ও ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে। অবিলম্বে এই মসজিদ কমপ্লেক্সকে শিবিরের দখলমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন বক্তারা।বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, জাতীয় ছাত্র ঐক্য ও বাংলাদেশ ছাত্র ফোরামের নেতারা সমাবেশে বক্তব্য দেন।এর আগে একই দাবিতে ২২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্যের বাসভবন ঘেরাও করে ছয় ছাত্রসংগঠন।