কাঁঠালবাগানের সেই রাস্তাটি পরিদর্শন করলেন সাংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস। গতকাল শনিবার সকালে পরিদর্শনকালে তিনি কাজের দীর্ঘসূত্রিতায় অসন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি ঈদের আগে কাজ শেষ করতে পুনরায় নির্দেশ দেন। প্রায় চার মাস ধরে রাস্তাটি অচল হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে। এ নিয়ে ২২ আগস্ট প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের নজরে আসে। সেদিনই তিনি ঈদের আগে কাজ শেষ করার প্রথম তাগিদ দেন।