কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে আইনজীবী নাজির হায়াত খান খুনের ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে পুলিশ কর্মকর্তারা ব্যস্ত থাকায় এ ঘটনার তদন্ত এগোয়নি বলে জানা গেছে।গত সোমবার বিকেলে ধানমন্ডির ৯/এ এলাকার এক ফ্ল্যাট থেকে হাইকোর্টের আইনজীবী নাজির হায়াত খানের (৬০) হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাজির হায়াত গত শুক্রবার দুপুরের দিকে খুন হয়েছেন। তাঁর স্ত্রী সানজিদা খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।এ ঘটনার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূজার নিরাপত্তা নিয়ে পুলিশ কর্মকর্তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ কারণে তাঁরা তদন্তে খুব বেশি সময় দিতে পারেননি।ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। এখন পর্যন্ত খুনের কারণ নিয়ে পুলিশ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।