কাকরাইলে গ্যারেজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে মধ্যরাতে একটি গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইলের গ্যারেজ গলির একটি গ্যারেজে আগুন লাগে।
ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে অংশ নিয়েছেন।
রাত পৌনে একটার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন প্রথম আলোকে বলেন, ফুলবাড়িয়া সদর দপ্তরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর কিংবা আগুন লাগার কারণ জানা যায়নি।