কাকরাইলে গ্যারেজে আগুন, পুড়ল ব্যক্তিগত ২ গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা ব্যক্তিগত দুটি গাড়ি পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইলের গ্যারেজ গলির ওই গ্যারেজে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দিবাগত রাত ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ফুলবাড়িয়া সদর দপ্তরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
আগুনে গ্যারেজে থাকা ব্যক্তিগত দুটি গাড়ি পুড়ে গেছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।