কাকলী থেকে পাঁচ মণ গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকলী বাসস্ট্যান্ড থেকে গতকাল সোমবার পাঁচ মণ (প্রায় ২০০ কেজি) গাঁজাসহ মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদক বহনে ব্যবহূত একটি টয়োটা প্রোবক্স গাড়ি জব্দ করা হয়েছে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান চালায়। পরিদর্শক হেলাল উদ্দীন জানান, গতকাল বেলা ১১টার দিকে কাকলীতে গাড়িটি আটক করা হয়। গাড়ির পেছনে স্তূপ করা অবস্থায় গাঁজাগুলো পাওয়া যায়।