কাতার এয়ারওয়েজের এজেন্ট পুরস্কার সন্ধ্যা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সম্প্রতি কাতার এয়ারওয়েজ উদ্যাপন করেছে ট্রাভেল ‘এজেন্ট পুরস্কার সন্ধ্যা’। ওই অনুষ্ঠানে শীর্ষ ১০ সফল ট্রাভেল এজেন্সিকে পুরস্কৃত করা হয়। দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও সাংবাদিকসহ প্রায় ৩০০ গণ্যমান্য অতিথি এতে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ করেন কাতার এয়ারওয়েজের বাংলাদেশের স্থানীয় ব্যবস্থাপক ফয়সাল আবদুল কাদের।অনুষ্ঠানে কাতার এয়ারওয়েজ তার ট্রাভেল পার্টনারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ২০১০ সালে এর নতুন গন্তব্যগুলো সবার সামনে তুলে ধরে।কাতার এয়ারওয়েজ এ বছর পাঁচটি রুট চালু করেছে। সেগুলো হলো— বেঙ্গালুরু, কোপেনহেগেন, আঙ্কারা, টোকিও ও বার্সেলোনা। বিজ্ঞপ্তি।