কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মামলা
মানহানির অভিযোগে আবদুল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দা রুহুল আমিন মজুমদার বাদী হয়ে নালিশি এ মামলাটি করেন। মহানগর হাকিম সাইফুর রহমান বাদীর অভিযোগ আমলে নিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ১৮ মার্চ তঁাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। মামলার আরজিতে বলা হয়, আবদুল কাদের সিদ্দিকী ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক শ্রমিক জনতা লীগের এক সভায় বলেন, Èমহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রাজাকার। সরকারের মধ্যে রাজাকার রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়।' ওই সভায় আরও বলা হয়, È১৯৭১ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিলেন। তিনি রাজাকারদের পক্ষে কাজ করেছেন, আমি সাক্ষী।' এসব বক্তব্য গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়। মহীউদ্দীন খান আলমগীর সম্পর্কে এ ধরনের মানহানিকর মন্তব্যের কারণে কোটি টাকার ক্ষতি হয়েছে।