কাপ্তানবাজারে ভেজাল বিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাপ্তানবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত পরিদর্শনমূলক অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের কারণে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে লাটমিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে, ২৫ নং লালবাবু এন্টারপ্রাইজকে এক হাজার টাকা, রওশন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে মত্স্য, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে। বিজ্ঞপ্তি।