কাফরুলে কেব্ল টিভি সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানমালের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল সোমবার থেকে সম্প্রচার বন্ধ রেখেছে কাফরুলের ১৬টি কেব্ল সংযোগ (ডিশ সংযোগ) সেবাদানকারী প্রতিষ্ঠান।এই ১৬টি প্রতিষ্ঠান কাফরুল ও মিরপুর এলাকার প্রায় ১০ হাজার গ্রাহককে কেব্ল সংযোগ সরবরাহ করে থাকে। কাফরুলের ডিশ ব্যবসায়ী রহমত এলাহী জানান, গত ১৫ মার্চ একদল সন্ত্রাসী ১৬৬ পূর্ব কাফরুলের প্যালেস কেব্ল নেটওয়ার্কে চাঁদার দাবিতে হানা দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রতিষ্ঠানটির নগদ দেড় লাখ টাকা ও ১০টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।রহমতের অভিযোগ, এ বিষয়ে পুলিশের ভূমিকা রহস্যজনক। তিন দিন পর পুলিশ একটি মামলা নিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে কাফরুল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’