কাফরুলের বাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল এলাকার একটি বাসা থেকে পুলিশ গত সোমবার সন্ধ্যায় রুবিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, ওই শিক্ষিকা আত্মহত্যা করেছেন।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, রুবিনা মিরপুরের হিড ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজি পড়াতেন। তিনি মা-বাবার সঙ্গে ইব্রাহিমপুরের কুলপাড় এলাকার বাসায় থাকতেন। পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন পুলিশকে জানায়, রুবিনা নিজ কক্ষে সিলিং-ফ্যানের সঙ্গে গলায় রশি নিয়ে ফাঁস নেন। আত্মহত্যার কারণ সম্পর্কে রুবিনার পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।