কাফি সভাপতি ও হাফিজ সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আল-কাফিকে সভাপতি, হাসান হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও খান আসাদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ যুব ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্র ও শনিবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে দুই দিনের সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।যুব ইউনিয়নের সম্মেলনে ১৫১ সদস্যের জাতীয় কমিটি ও ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।