কাভার্ড ভ্যানচালকের সহকারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইলের মা ও শিশু ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে সাদ্দাম হোসেন (৩০) নামের এক কাভার্ড ভ্যানচালকের সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। চালক মো. জাহাঙ্গীরকে (২৭) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে টহল পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকের ভাষ্য, সাদ্দাম ও জাহাঙ্গীরের নিহত এবং আহত হওয়ার কারণ বিস্তারিত জানা যায়নি। উদ্ধার করে নিয়ে আসা পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনার কারণে এমনটি হতে পারে। হাসপাতালের জরুরি বিভাগে জাহাঙ্গীরের চিকিৎসা চলছে। তিনি সুস্থ হয়ে উঠলে ঘটনা পুরোপুরি জানা যাবে বলে আশা করা যাচ্ছে। সাদ্দামের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।