কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের সন্তানকে নিজ রিকশায় বসিয়ে বাসায় ফিরছিলেন বাবা শাহজাহান মিয়া। গতকাল রোববার দুুপুরে দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে চলন্ত একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে শিশু সুবর্ণা আক্তার রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। শিশুটির বাবা শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, সকালে সুবর্ণাকে তাঁর ভাইয়ের বাসায় এনেছিলেন। বেলা একটার দিকে তিনি তাঁর রিকশার আসনে বসিয়ে দারুসসালাম থানার গোলারটেকের বাসায় ফিরছিলেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে সুবর্ণা রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তার সারা শরীর থেঁতলে যায়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎ সক তাকে মৃত ঘোষণা করেন।