কামরাঙ্গীরচরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কামরাঙ্গীরচরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক সিকদার মহিতুল আলম প্রথম আলোকে বলেন, চার দিন আগে শিশুটিকে এক যুবক ধর্ষণ করেছে বলে পরিবার অভিযোগ করেছে।
শিশুটির শারীরিক অবস্থা ভালো না। এ কারণে শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালের ওসিসিতে নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শিশুটির বড় ভাই জানান, গত সোমবার বিকেলে প্রতিবেশী সমবয়সী অন্য একটি শিশুর সঙ্গে তার বোন বাইরে বের হয়েছিল। এলাকারই এক যুবক শিশুটিকে কৌশলে একটি পাঁচ তলা ভবনে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ভয়ে কাউকে কিছু জানায়নি। শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানতে পারেন তারা।