কামাল মজুমদারের মামলায় মাহমুদুর রহমানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ কামাল আহমেদ মজুমদারের করা মানহানির মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামসুল ইসলাম জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া বাকি দুজন হলেন পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী ও প্রতিবেদক নাসির উদ্দিন শোয়েব।৫ জানুয়ারি পত্রিকাটি ‘সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলের সন্ত্রাসে অতিষ্ঠ মিরপুরবাসী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।