কামাল সভাপতি আবদাল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে (২০১৩-১৪) কামাল উদ্দিন সবুজ সভাপতি ও আবদাল আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত মেয়াদেও তাঁরা এ দুটি পদে নির্বাচিত হয়েছিলেন।সরকারবিরোধী বলে পরিচিত সবুজ-আবদাল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছে। সরকার সমর্থক বলে পরিচিত আখতার-রহমান প্যানেল একটি যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদে জয়ী হয়েছে। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি পদে কাজী রওনাক হোসেন, সহসভাপতি বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক পদে কাদের গণি চৌধুরী ও ফরিদা ইয়াসমীন ও কোষাধ্যক্ষ পদে বদিউল আলম। ভোটের সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে নির্বাচিত ১০ জন সদস্য হলেন: পারভীন সুলতানা মূসা, মো. নুরুল হুদা, হাসান হাফিজ, নুরুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, শামসুদ্দিন আহমেদ, নুরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম ও ছাইফুল ইসলাম।