কারওয়ান বাজার থেকে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি নর্দমা থেকে গতকাল রোববার সকালে সুন্দরী ওরফে বৃষ্টি (২০) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল সকালে কারওয়ান বাজার পল্লী ভবনের সীমানা দেয়াল ঘেঁষা নর্দমা থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে ওই নর্দমায় ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। এসআই বলেন, বৃষ্টি কারওয়ান বাজার এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের আমিন নগরে বলে জানা গেছে।