কারওয়ান বাজারে সরকারি কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে অবস্থিত যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ১০-১২ জন ব্যক্তি একটি কোম্পানির নামে নিবন্ধন নিতে ওই কার্যালয়ে যায়। নিবন্ধন নাম না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা নিবন্ধক বিজন কুমার বৈশ্যর কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সেফায়েত উল্লাহ, আখতার হোসেন, ফখরুল ইসলাম ও মহিবুর রহমান নামের চার ব্যক্তিকে আটক করে।