কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাক্ষাৎপ্রার্থীদের জন্য নির্মিত দুটি শেড উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাগার পরিদর্শনে এসে নবনির্মিত দুটি শেড উদ্বোধন করেন। কারা ক্যানটিনের অর্থের আয় থেকে নির্মাণ করা দুটি শেডের মধ্যে একটি তৈরি করা হয়েছে কারাগারের অভ্যন্তরের বন্দীদের জন্য, অপরটি কারাগারের বাইরে বন্দীদের স্বজন ও দর্শনার্থীদের জন্য। ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেন, বন্দীদের কল্যাণার্থে কিছু স্থাপনা নিজস্ব অর্থায়নে করা হয়েছে। বন্দীদের আত্মীয়স্বজনদের বিশ্রামাগার ছিল না। নিজস্ব অর্থায়নে তিন মাস আগে থেকেই সেটা নির্মাণ করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে বন্দীরা যাতে তাদের কার্যক্রম করতে পারে, সে জন্য মাল্টিপারপাস শেড নির্মাণ করা হয়েছে।