কারিগরি শিক্ষকদের আন্দোলন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদবিন্যাস, ৫০ বছরের বেশি বয়সী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ)।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা ওই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপশিসের সভাপতি মো. ইদরীস আলী। উপস্থিত ছিলেন বাপশিসের সহসভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, বাপশিপের সহসভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ।সংবাদ সম্মেলনে পদবিন্যাস, ৫০ বছরের বেশি বয়সী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৭৬টি নতুন পদে রাজস্ব খাত তৈরি, শূন্য পদে শিক্ষক নিয়োগ, প্রাপ্য সিলেকশন গ্রেড, টাইমস্কেল ও পদোন্নতি প্রদান, শিক্ষার্থীদের বৃত্তির কোটা শতভাগ করা এবং পাস করা শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।