কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষ জনবল তৈরির মূল ক্ষেত্র কারিগরি শিক্ষা। বর্তমান সরকার এই শিক্ষার যুগোপযোগী উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিটেকনিক শিক্ষক সমিতির ২৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে ২০ জুন থেকে দেশজুড়ে কারিগরি সপ্তাহ উদ্যাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সপ্তাহের উদ্বোধন করবেন।শিক্ষামন্ত্রী বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর কিছু ছাত্র নামধারী ক্যারিওভারের নামে বছরের পর বছর অবস্থান করে শিক্ষার পরিবেশ কলুষিত করছে। এসব আর চলতে দেওয়া হবে না। সরকার কারিগরি শিক্ষাকে শিগগির ঢেলে সাজানোর উদ্যোগ নেবে। তিনি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধানে সুপারিশ প্রণয়নের জন্য যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা) ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেন।যুগ্ম সচিব মোজাম্মেল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইদরীস আলী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।