প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে দক্ষ লোকের বড়ই অভাব। একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানই পারে এ সংকট কাটাতে। কারিগরি জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারলে এ বিভাগের শিক্ষার্থীদের গোটা বিশ্বেই কর্মের সুযোগ রয়েছে।সম্প্রতি আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইআইএসটি) কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আবু জাহিদ, পরিচালক শেখ আবু জাফর, নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।