কারিগরি শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসার আহ্বান
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার আইডিইবি ভবনের সিইসি সম্মেলনকক্ষে ‘টিচিং লার্নিং ম্যানেজমেন্ট ইনক্লুডিং ইন্টারনেট অ্যান্ড ই-মেইল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনের অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, দক্ষ জনসম্পদ গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দিতে হবে। কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব।প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা ও দুর্নীতিবিরোধী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের আহ্বান জানান বিশেষ অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, শিক্ষকদের সমাজে যে সম্মান পাওয়ার কথা, সে সম্মান তাঁরা পাচ্ছেন না। তাঁদের আর্থিক মর্যাদাও দেওয়া হচ্ছে না।আইডিইবির প্রশিক্ষণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন কারিগরি স্কুল ও কলেজের ২৪ জন শিক্ষক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইডিইবি সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. ইদরীস আলী, প্রশিক্ষণার্থী বকুল চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ। সমাপনী অনুষ্ঠানের শেষ ভাগে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।