প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত, ছড়াগান, ফ্যাশন শো, দলগত নৃত্য, নাটিকা আর বৈশাখী মেলার মাধ্যমে নতুন বাংলা বছরকে বরণ করে নিয়েছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের (সিআইএসডি) ধানমন্ডি শাখার শিক্ষার্থীরা। তবে এই আয়োজনে শিক্ষার্থীদের মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ব্যবস্থাপনাসংশ্লিষ্ট ব্যক্তিরাও জড়িত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী তাঁর বক্তব্যে পয়লা বৈশাখের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি আরিফ মঈনউদ্দীন এই উদ্যাপনের মাধ্যমে বাঙালি জাতির বিপুল জনশক্তির কথা উল্লেখ করেন। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এ এম এম খায়রুল বাসার বলেন, পয়লা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে বাঙালি জাতি শুধু যে তার শেকড়ের সন্ধানই পায় তা নয়, সে লাভ করে তার সমৃদ্ধ ঐতিহ্য।
বিজ্ঞপ্তি