কাল রুমানা মনজুরের বড় অস্ত্রোপচার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুরের রেটিনায় আগামীকাল মঙ্গলবার অস্ত্রোপচার করবেন ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের চিকিৎ সকেরা। তাঁরা বলছেন, রুমানার দৃষ্টিশক্তি ফেরা এই অস্ত্রোপচারের ওপরই নির্ভর করছে। রুমানা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল রোববার রুমানার আত্মীয় রাশেদ মাকসুদ প্রথম আলোকে বলেন, এর আগে চিকিৎ সকেরা দুটি অস্ত্রোপচারের মাধ্যমে রুমানার চোখে জমাট বাঁধা রক্ত অপসারণ করেছেন। জমাট বাঁধা রক্ত অপসারণ করতে আট ঘণ্টা সময় লেগেছিল। রুমানা এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন। গত সোমবার রুমানা মনজুর চোখের চিকিৎ সায় কানাডায় যান। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সহযোগী চিকিৎ সা প্রতিষ্ঠান ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের চিকিৎ সকদের একটি দল এখন রুমানার চিকিৎ সা দিচ্ছে। সোমবারই তাঁর একটি চোখে চার ঘণ্টার অস্ত্রোপচার হয়। গত শুক্রবার আরও একটি অস্ত্রোপচার করেন চিকিৎ সকেরা। উল্লেখ্য, গত ৫ জুন স্বামী হাসান সাইদের আক্রমণে রুমানার দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতের খ্যাতনামা দুটি প্রতিষ্ঠান রুমানা মনজুর দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানায়। এদিকে রুমানার আইনজীবী জানিয়েছেন, কানাডা যাওয়ার আগে রুমানা তালাকের চিঠিতে সই করে গেছেন। সেটা ঢাকা সিটি করপোরেশনে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া রোমানা মেয়ের অভিভাবকত্ব পাওয়ার জন্যও মামলা করেছেন। সেটিও চলমান।