প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৭১ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ১৪ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ডিএনসিসির ৪৯টি স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৪৫০টি অস্থায়ী কেন্দ্রসহ বাসস্ট্যান্ডগুলোতে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত টিকা খাওয়ানো চলবে। গতকাল বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাবে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।