প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন সাংবাদিকেরা।আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।