কালরাত নিয়ে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ কালরাত উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় পর্যায়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উত্তর নীলক্ষেতের শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনীরউজ্জামানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম। সমিতির সভাপতি আবু মুসা ম মাসুদউজ্জামান এতে সভাপতিত্ব করেন।